Home Uncategorized মায়ের মৃত্যুর পর পিতার লালসার শিকার নাবালিকা কন্যা

মায়ের মৃত্যুর পর পিতার লালসার শিকার নাবালিকা কন্যা

by News On Time Tripura
0 comment

কলকাতা:

সমাজ অবক্ষয়ের চরম সীমায় পৌঁছেছে। মানবিক এবং সামাজিক সম্পর্কগুলো আজ কুলষিত। মানুষ আর মানুষ নেই। এক কন্যা সন্তান যখন তার পিতার কাছেই সুরক্ষিত নয়, তখন এই সমাজ কিভাবে সেই মেয়েটির চোখের সামনে মাথা তুলে দাঁড়াবে..?

নিজের বাবার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ একাদশ পড়ুয়া কিশোরীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়ায়। নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেয়েটির জবানবন্দি হিসেবে, কয়েক বছর আগে মৃত্যু হয়েছে নাবালিকার মায়ের। তারপর থেকেই পিতার পাশবিক লালসার শিকার এই নাবালিকা। বর্তমানে সে একাদশ শ্রেণির ছাত্রী। অভিযোগ, মায়ের মৃত্যুর পর থেকে প্রায় ২ বছর ধরে নিজের বাবা লাগাতার তাকে ধর্ষণ করেছে । এতদিন ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি নির্যাতিতা। সম্প্রতি পাশের গ্রামের এক মাসির কাছে সবটা জানায় সে। এরপর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তদন্তে নেমে অভিযুক্ত পাষন্ড পিতাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন হাবড়ার বিধায়ক। তাঁর কথায়, ‘এই ধরণের বাবাদের দাঁড় করিয়ে গুলি করে দেওয়া উচিত।’

You may also like