Home BREAKING NEWS আগরতলায় না হলেও কুমারঘাটে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের ময়দানে বাম-কংগ্রেস

আগরতলায় না হলেও কুমারঘাটে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের ময়দানে বাম-কংগ্রেস

by News On Time Tripura
0 comment

কুমারঘাট:

আগামী ২৭ নভেম্বর কুমারঘাট পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডেই এবার শাসক ও বিরোধী দলের মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বিরোধী জোট প্রচারে তেজি এনেছে। এই নির্বাচনী আবহে চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে সোমবার বিকেলে এক বিশাল প্রচার মিছিলের আয়োজন করা হয়।
কুমারঘাট হালাইমুরা সম্মুখ থেকে শুরু হয়ে মিছিলটি পুরাতন শিবতলি, রামকৃষ্ণ চৌমুনি ও কুমারঘাট বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন এলাকা পরিক্রমণ করে। মিছিলে নেতৃত্ব দেন ৪ নং ওয়ার্ডের ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রিন্টু লাল দেব, ৫ নং ওয়ার্ডের ইন্ডিয়া মঞ্চের প্রার্থী সমর সিনহা, ৬ নং ওয়ার্ডের ইন্ডিয়া মঞ্চের অন্যতম প্রার্থী তথা উনকোটি জেলা কংগ্রেসের সভানেত্রী ফুলকুমারী গোস্বামী সহ বাম ও কংগ্রেসের বহু শীর্ষ নেতৃত্ব। প্রার্থীরা ইতিমধ্যেই প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করে দিয়েছেন এবং ভোটারদের আশ্বস্ত করছেন যে জয়ী হলে তারা কুমারঘাট পৌরপরিষদের সর্বাঙ্গীন উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে বদ্ধপরিকর থাকবেন। প্রচারের এই তোড়জোড় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে লড়াইকে আরও তীব্র করে তুলেছে।

ফটিকরায় থেকে বিকাশ কপালীর রিপোর্ট

You may also like