
বিলোনিয়া:
বিলোনীয়া সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ছাত্রের মাথা ফাটালো আরেক ছাত্র, উদ্বিগ্ন অভিভাবকরা, থানায় তুলে নিয়ে যাওয়া হলো স্কুলের এক ছাত্র সহ ৪ জনকে।
সোমবার বিলোনীয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে এক ছাত্রের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো আরেক ছাত্রের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র উদ্বেগ ছড়িয়েছে অভিভাবক, বিদ্যালয়ের প্রাক্তনী সহ বিলোনীয়ার শিক্ষানুরাগী মানুষের মধ্যে।
সোমবার স্কুল চলাকালীন এই ঘটনা ঘটে বলে খবর। স্কুলের দ্বাদশ শ্রেনীতে পাঠতরত অপূর্ব পালকে স্কুলের এক একদশ শ্রেনীর ছাত্র সহ কয়েজন মিলে প্রচন্ড ভাবে মারধর করে রক্তাক্ত করে দেয়। দ্রুত ছাত্রকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিলোনীয়া হাসপাতালে। অপূর্ব পালের বাবা জয়দেব পাল জানান তার ছেলের মাথায় চার শেলাই দিতে হয়েছে। তাকে হাসপাতালে ভর্তী থেকে সিটি স্কেনের জন্য আগরতলা জিবি রেফার করা হয়। কিন্তু অপূর্ব পালের মা শারীরিক ভাবে মারাক্তক অসুস্থ থাকার কারণে আপাতত হাসপাতে বন্ডে সই দিয়ে ছেলেকে বাড়ীতে নিয়ে রেখেছেন জয়দেব পাল। তবে কি কারণে তার ছেলের মাথা ফাটানো হয়েছে সে সম্পর্কে তিনি স্পষ্ট কিছু বলতে পারেন নি । তবে বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে প্রধান শিক্ষক স্বরূপ সাহা কিছুই জানেননা এবং এখানে তাঁর কিছু করার নেই বলে জয়দেব পালকে জানিয়ে দেন বলে জয়দেব পাল জানান।
প্রধান শিক্ষকের বক্তব্য পুলিশকে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে পুলিশ যা করার করবে বলে জয়দেব পালকে জানান। জয়দেব পাল, প্রধান শিক্ষককে প্রশ্ন করেন ছেলে যতক্ষন বাড়ীতে থাকবে তার দায়িত্ব অবিভাবকের স্কুলে আসার পর প্রতিটি ছাত্র ছাত্রীর দায়িত্ব প্রধান শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের। একটা ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হলো অথচ প্রধান শিক্ষক নিজের দায়িত্ব এড়িয়ে চলছেন, এটা মানা যায় !

ঘটনার পর প্রধান শিক্ষক বিলোনীয়া থানাকে বিষয়টি জানালে, পুলিশ স্কুলে এসে স্কুলের এক ছাত্র সহ মোট চার জনকে থানা নিয়ে গেছে খবর । ঠিক কি কারণে এই মারামারি, পুলিশ তা খতিয়ে দেখছে।
বিলোনীয়া শহরের ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে ভিড় জমান অভিভাবকরা। তাঁদের প্রশ্ন, স্কুলের ভিতরে ছাত্রদের নিরাপত্তা কোথায়?
এক অভিভাবক বলেন, ছেলেমেয়েকে পড়তে পাঠিয়ে যদি মাথা ফাটা নিয়ে ফিরতে হয়, তাহলে আমরা কোথায় যাবো? স্কুলে কি কোনো শৃঙ্খলা নেই?”_
বিদ্যালয়ের প্রাক্তনীরাও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, একসময়ের রাজ্যের অন্যতম সেরা শিক্ষা – সংস্কৃতি – খেলাধুলার অন্যতম প্রতিষ্ঠান বিলোনীয়া সরকারি দ্বাদশ বিদ্যালয়, বর্তমানে বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত, কিন্তু বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসছে বিদ্যালয়টি।
স্কুলের মারপিটের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনা নিয়ে প্রধান শিক্ষক স্বরূপ সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বহুবার ফোন করার পরেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর ফোন বিজি করে রাখা রয়েছে বলে খবর।
অভিভাবক সহ শিক্ষানুরাগী মানুষের অভিযোগ, ঐতিহ্যের এই বিদ্যালয়টি বর্তমানে শাসক দলের কার্যালয়ে পরিণত হয়েছে। আর এই কাজে প্রত্যক্ষ মদত দিয়ে চলছেন খোদ প্রধান শিক্ষক, এমন অভিযোগও উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।
অভিভাবকদের আরও অভিযোগ, বারবার বিতর্ক হলেও শিক্ষা দপ্তর থেকে প্রশাসন, এমনকি স্কুল পরিচালন কমিটিও উদাসীন। ফলে দিন দিন স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে।
শিক্ষানুরাগী মানুষের দাবি, সোমবারের ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি স্কুলে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।