
আগরতলা:
পুর নির্বাচনে স্ক্রুটিনি শেষে বৈধ প্রার্থী ৮৫৯, বাতিল ২০ জনের মনোনয়ন ৪৯টি মনোনয়ন পত্র বাতিল হয়েছে। রাজ্যের ২১টি পুর সংস্থার নির্বাচনে মনোনয়নপত্র পরীক্ষার পর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৮৫৯। শনিবার, ৭ নভেম্বর নির্ধারিত সূচি অনুযায়ী নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে মনোনয়নপত্রের স্ক্রুটিনি পর্ব। রাজ্য নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, মোট ৮৭৯ জন প্রার্থীর কাছ থেকে ১১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। স্ক্রুটিনির পর ২০ জন প্রার্থীর ৪৯টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।স্ক্রুটিনি শেষে বৈধ প্রার্থীদের দলভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিজেপির ৩৪২ জন, সিপিআইএমের ২৫১ জন, ভারতীয় জাতীয় কংগ্রেসের ২১৬ জন, তিপ্রা মথা ১৫ জন এবং অন্যান্য দলের ৩৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।সব মিলিয়ে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ৮৫৯। আগামী ১০ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপরই পুর নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা স্পষ্ট হবে।
