
ডেস্ক রিপোর্টঃ
সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি প্রকাশ্য বিতর্কসভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার প্রেক্ষিতেই এবার রাহুল গান্ধীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার কার্নাল থেকে এই বিষয়ে রাহুল গান্ধীকে সংসদীয় বিতর্কের মঞ্চ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার হরিয়ানার কার্নালের একটি জনসভা থেকে অমিত শাহ বলেন, রাহুল গান্ধী আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে যে প্রশ্নগুলি তুলেছেন এবং এসআইআর (SIR) সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য কেন্দ্র সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত রয়েছে। তিনি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, তিনি যেন প্রধানমন্ত্রীকে কেবল একটি চিঠি লেখেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আসুন, সংসদের বিতর্কে অংশ নিন।”
রাজনৈতিক মহলের মতে, এই পাল্টা চ্যালেঞ্জের মাধ্যমে কেন্দ্র সরকার রাজনৈতিক তরজাকে খোলা ময়দান বা প্রকাশ্য মঞ্চ থেকে সরিয়ে সংসদীয় নিয়মতান্ত্রিক বিতর্কের কাঠামোর মধ্যে নিয়ে আসার বার্তা দিল।
