
আগরতলা:
আগরতলা পুর নিগমে ৫০ ওয়ার্ডে মনোনয়ন জমা দিল কংগ্রেস। স্মার্ট সিটি দুর্নীতি, সম্পত্তি কর, জলকর ও পানীয় জলের সংকট এই সকল অভিযোগ নিয়ে জনতার কাছে যাবে কংগ্রেস। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের মধ্যে আজ ৫০টি ওয়ার্ডে মনোনয়ন জমা দিল কংগ্রেস। কাগজপত্রের কারণে বাকি ১টি আসনে আগামীকাল অর্থাৎ শুক্রবার মনোনয়ন জমা দিয়ে ৫১টি আসনেই পূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করবে দল। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা বলেন, গত ৫ বছর শাসনে থেকে এই আগরতলা শহরের *মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়নি, স্মার্ট সিটির অর্থ লোপাট হয়েছে।*কর্মসংস্থানের ক্ষেত্রে সরকার ব্যাপক *প্রতিশ্রুতি খেলাপি* করেছে বলেও অভিযোগ তোলেন তিনি।তিনি বলেন, *এই নির্বাচন হবে জনগণকে সম্পত্তি করের বোঝা থেকে রেহাই দেওয়ার নির্বাচন।* সম্পত্তি করের যে বোঝা চাপানো হয়েছে, জলকর বৃদ্ধি করে যে বোঝা চাপানো হয়েছে, তার বিরুদ্ধে এই লড়াই।এছাড়া *জল, পানীয় জল, পরিবেশ – সমস্ত ক্ষেত্রে শাসক দল ব্যর্থতার পরিচয় দিয়েছে।* বিশুদ্ধ পানীয় জলের অভাবে আজ আগরতলা শহরবাসী ভুক্তভোগী। তাদেরকে রেহাই দেওয়ার লক্ষ্যেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস।শাসক দলের ব্যর্থতাকে পুঁজি করে আগামী দিনে জনগণের আশীর্বাদ চাইবে কংগ্রেস, এমনটাই জানালেন নেতৃত্ব।
