Home Uncategorized ভূমি দপ্তরের যুগ্ম অধিকর্তার বাড়ি থেকে মিলল ১০০ কোটির সম্পত্তি..!

ভূমি দপ্তরের যুগ্ম অধিকর্তার বাড়ি থেকে মিলল ১০০ কোটির সম্পত্তি..!

by News On Time Tripura
0 comment

হায়দ্রাবাদ:

দূর্নীতি যেন আজ অতি সাধারণ হয়ে গেছে। বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা সাধারণ মানুষের টাকা নয়ছয় করে কোটিপতি হয়ে যাচ্ছে। ভূমি দফতরের এক আধিকারিকের ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পেল দুর্নীতিদমন শাখা (এসিবি)। ইতিমধ্যেই ওই আধিকারিকের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির মামলায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এসিবি। তেলঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা ওই আধিকারিকের নাম সুঙ্কারি নরহরি রাও। তিনি ভূমি দফতরের যুগ্ম অধিকর্তা। তাঁর নামে নামে এবং বেনামে বেশ কয়েকটি ফ্ল্যাট, কয়েক একর জমি, বাড়ি এবং বিলাসবহুল বাংলোর হদিস মিলেছে।

You may also like