Home BREAKING NEWS জোলাইবাড়ির উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

জোলাইবাড়ির উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

by News On Time Tripura
0 comment

শান্তিরবাজার:

জোলাইবাড়ির উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
দক্ষিণ ত্রিপুরা জেলা সদর শান্তিবাজার মহকুমা অন্তর্গত জোলাইবাড়ি বিধাসভায় উন্নয়ন মূলক কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি কে সাথে নিয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া,জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জোলাইবাড়ি আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারি নবব্রত দও,সহ এলাকার জনপ্রতিনিধি নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন করার পর সাংবাদিক মুখোমুখি হয়ে জোলাইবাড়ি আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারি নবব্রত দও বলেন পরিদর্শনকালে জোলাইবাড়ি আর.ডি. ব্লক সংলগ্ন NH-08 জাতীয় সড়ক, জোলাইবাড়ি বাইপাস সংলগ্ন এলাকা, নবনির্মীয়মাণ জোলাইবাড়ি মোটর স্ট্যান্ড, জোলাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, জোলাইবাড়ি বাজারের নবনির্মিত সুপার মার্কেটের দ্বিতল ভবন এবং জোলাইবাড়ি ফায়ার সার্ভিসের নবনির্মিত দ্বিতল ভবনের কাজের অগ্রগতি খতিয়ে দেখি।পাশাপাশি, প্রতিটি উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি।জোলাইবাড়ির সার্বিক উন্নয়ন এবং উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

You may also like