Home BREAKING NEWS রেল ষ্টেশনে নেশা সামগ্রী উদ্ধার মামলায় ক্রাইম ব্রাঞ্চে হাতে ধৃত আরো এক

রেল ষ্টেশনে নেশা সামগ্রী উদ্ধার মামলায় ক্রাইম ব্রাঞ্চে হাতে ধৃত আরো এক

by News On Time Tripura
0 comment

আগরতলা:

গত কয়েক মাস আগে আগরতলা রেল স্টেশনে লোহার ড্রাম ভর্তি বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার কাণ্ডে বুধবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধারকান্ডে এর আগেও ক্রাইম ব্রাঞ্চ, রাজ্য এবং বহিরাজ্য থেকে ৬ জনকে গ্রেফতার করেছিল। ক্রাইম ব্রাঞ্চের তদন্ত অনুসারে গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুরে আরো এক অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়। ধৃতের নাম সুব্রত দেব, বয়স ৩৫, পিতার নাম মৃত শশাঙ্ক দেব, বাড়ি কল্যাণপুর থানার অন্তর্গত বেতাখা এলাকায়। তাকে আগরতলা জিআরপি থানার ৪৪/২০২৬ নম্বর এনডিপিএস মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে এই মামলায় আরো একাধিক অভিযুক্তের নাম উঠে এসেছে এবং খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে। এদিন ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে আরো জানানো হয়েছে এই নেশা কারবারের পুরো সিন্ডিকেটকে জালে তোলা হবে। এমনকি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা হুঁশিয়ারি দিয়েছেন যারাই এই ধরনের নেশা ব্যবসার সাথে জড়িত থাকবে তাদের কাউকেই ছাড়া হবে না।

You may also like