Home BREAKING NEWS তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে প্রায় ১ কোটি ৩ লক্ষ টাকা উদ্ধার

তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে প্রায় ১ কোটি ৩ লক্ষ টাকা উদ্ধার

by News On Time Tripura
0 comment
টাকা সহ গ্রেপ্তার এক

কলকাতা:

দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে প্রায় ১ কোটি ৩ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে ডায়মন্ড হারবার পুলিশ। শালবনির জমি-দুর্নীতি ও কালীতলা আশুতি থানায় মাটি চুরির মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই এই হানা চালানো হয়। মঙ্গলবার রাতে সরিষার ওই পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

তৃণমূলের প্রতিক্রিয়া: দলের দাবি, কার্যালয়টি তিন বছরের জন্য ইজারা নেওয়া হয়েছিল। গত বছর মে মাসে সেখানে ভাঙচুর ও লুটপাটের পর বাড়িটি মালিককে ফেরত দেওয়া হয়েছিল।

পুলিশের বক্তব্য: এটি তৃণমূলের পার্টি অফিস হলেও বর্তমানে কারা এটি পরিচালনা করত, তা খতিয়ে দেখছে পুলিশ।

You may also like