Home Uncategorized সুপ্রিম কোর্টের দিকে মিছিল করায় রাহুল গান্ধীকে নোটিশ পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ

সুপ্রিম কোর্টের দিকে মিছিল করায় রাহুল গান্ধীকে নোটিশ পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ

by News On Time Tripura
0 comment

দিল্লি:

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবিতে গত সোমবার সুপ্রিম কোর্টের দিকে মার্চ করেছিল বিরোধী সাংসদরা। নেতৃত্বে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সেই ঘটনার প্রেক্ষিতে রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দিকে মিছিল করা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীকে নোটিস পাঠানো হয়েছে বলেই তথ্য সামনে আসছে। তাঁর কাছে জবাব তলব করেছে আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, “বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না।” রাহুল গান্ধীর পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও নোটিশ পাঠানো হয়েছে।

You may also like