
বিহার:
বিহারের গোপালগঞ্জের অতিরিক্ত জেলাশাসক রাজেশ্বরী পাণ্ডের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিহার পুলিশ। আয়ের তুলনায় ১৩৫ শতাংশ বেশি সম্পত্তির অভিযোগে তাঁর বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি শুরু হতেই গা-ঢাকা দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক। ৩৫ টি ব্যাংক অ্যাকাউন্ট, কয়েক রাজ্যে বাড়ি। শুধু তা-ই নয়, তাঁর স্ত্রী এবং পুত্রের নামে পটনা, রোহতাস এবং উত্তরপ্রদেশের বারাণসীতে ১২টি জমি এবং বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। যেগুলির মিলিত বাজারমূল্য কয়েক কোটি টাকা। এই ধরনের ঘটনায় উচ্চ স্তরের অফিসারদের উপর প্রশ্ন চিহ্ন তুলে ধরে।
