
কলকাতা:
এবার শুধু রাজনীতি নয়, দেশ ছাড়ছেন হুমায়ুন। রেজিনগরে হারের পর বললেন, ‘সংঘর্ষ করে করে আমি ক্লান্ত, বিশ্রাম চাই’। তিনি জানালেন, কেবল মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গও নয়, ভারতেই আর থাকবেন না। তবে যাওয়ার আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করে দিয়েই যাবেন।
