Home BREAKING NEWS ৩০ দিন হেফাজতে থাকলেই মন্ত্রিত্ব থেকে অপসারণ: কেন্দ্রের বিলে যৌথ কমিটির না

৩০ দিন হেফাজতে থাকলেই মন্ত্রিত্ব থেকে অপসারণ: কেন্দ্রের বিলে যৌথ কমিটির না

by News On Time Tripura
0 comment

দিল্লি:

প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ দেশের যেকোন কেন্দ্রীয় এবং রাজ্যের অন্য মন্ত্রীরা টানা ৩০ দিন হেফাজতে থাকলে তাঁদের অপসারণের জন্য বিল এনেছিল কেন্দ্র। গত বছর বর্ষাকালীন অধিবেশনে এই বিল এনেছিল কেন্দ্র সরকার। সেই বিলে অসমহমত পোষণ করল যৌথ কমিটি। ৩০ দিন হেফাজতে থাকা মানেই তাঁদের অপসারণের পক্ষপাতী নয় সংসদীয় যৌথ কমিটি। এ ক্ষেত্রে ওই মন্ত্রীদের নিলম্বিত (সাসপেন্ড) করার সুপারিশ করেছে তারা। এখানে বিরোধী নেতাদের দাবি, বিরোধী রাজ্য সরকারের বিরুদ্ধে এই বিলের অপব্যবহার করতে পারে রাজ্য সরকার। তাই এই ক্ষেত্রে সম্পুর্ন অপসারণ না করে, বিলম্বিত করার প্রস্তাব দিয়েছে যৌথ কমিটি। পরে সেই মামলায় সংশ্লিষ্ট মন্ত্রী বেকসুর খালাস হলে নিলম্বিনের সিদ্ধান্ত তুলে নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।

You may also like