
ডেস্ক রিপোর্টঃ
আরও ভয়াবহ পরিণামের দিকে এগোচ্ছে ইরান আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। সেই সূত্রে ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরাপর্শ জারি করেছে ভারত সরকার। পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিণাম ইতিমধ্যেই ভারত সহ গোটা বিশ্বের অর্থনীতির উপর ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে। মাঝে যুদ্ধ বিরতির পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের সম্ভাবনা সৃষ্টি হলেও আবার সেই ভবাবহ পরিস্থিতির দিকেই যাচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ। গত রবিবার রাতে ইসরায়ের উপর ইরানের তীব্র হামলার পর, ইসরায়েলও পাল্টা জবাব দিয়েছে। এরমধ্যে প্রতিক্রিয়া এসেছে আমেরিকার রাষ্ট্রপতিরও। সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহতা বাড়ার আশঙ্কায় ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য এই নির্দেশিকা জারি করেছে ভারত সরকার।
