Home BREAKING NEWS সই কাণ্ডে বহিষ্কৃত দুই তৃণমূল বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে..!

সই কাণ্ডে বহিষ্কৃত দুই তৃণমূল বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে..!

by News On Time Tripura
0 comment

কলকাতা:

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল বিধায়কদের স্বাক্ষরিত কাগজে কুড়িজন বিধায়কের জাল সই অভিযোগে মামলা করেন বিধানসভার সচিব। মূলত মমতা ব্যানার্জির বাড়িতে বিরোধী দলনেতা শোভন দেব কে নির্বাচন করার সময় তৃণমূল বিধায়কদের স্বাক্ষরিত কাগজে, বৈঠকে অনুপস্থিত বিধায়কদের স্বাক্ষর জাল করা হয় বলে অভিযোগ। আর সেই অভিযোগ বিধানসভায় দাখিল করেন তৃণমূলেরই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের পর স্পষ্ট হয়। আর এরপরই দুই বিধায়কের দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করে তৃণমূল। বহিষ্কারের পর দলের বিরুদ্ধে নানাহ অভিযোগ তুলতে দেখা গেল দুই বিধায়ককে। এখন রাজনৈতিক মহলে গুঞ্জন তৃণমূল থেকে বহিষ্কৃত এই দুই বিধায়ক অতিশীঘ্রই বিজেপির হাত ধরতে পারে।

You may also like