
ডেস্ক রিপোর্টঃ
শীত আসতেই ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন, খসখসে ঠোঁট, মাঝে মাঝে রক্তও ঝড়ে..? তাহলে বাজারের কেমিক্যাল মেশানো জেল ব্যবহার না করে ঘরোয়া টোটকায় পান এই সমস্যার বিশ্বস্ত সমাধান।

এক চামচ অ্যালোভেরা জেল নিন। তাতে এক চামচ মধু মেশান। ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট রাখুন।

এক চামচ শসার রস নিন। তাতে ৪-৫ ফোঁটা গ্লিসারিন মেশান। তুলো দিয়ে ঠোঁটে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আধ কাপ দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখুন। ৫-৬টি পাপড়ি সারা রাত ভিজবে। সকালে ছেঁকে পেস্ট বানান। ১৫ মিনিট ঠোঁটে রাখুন।

এক চামচ দুধ নিন। সামান্য হলুদ মিশিয়ে ঘন মিশ্রণ বানান। ঠোঁটে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। গরম জলে ধুয়ে নিন। রাতে শোয়ার সময় এই কাজটি করুন।