
বিশ্রামগঞ্জ:
পার্থিব দত্ত বয়স ১০ বছর চার মাস। বিশ্রামগঞ্জ লালটিলা ডন বসকো স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে। ১৫ই নভেম্বর তার ব্লাড ক্যান্সার ধরা পরে। বর্তমানে কলকাতার টাটা হাসপাতালে ভর্তি। চিকিৎসক বলেছে ১৫ লক্ষ টাকা হাতে রাখার জন্য, আরও বেশি টাকাও লাগতে পারে। ছেলেকে নিয়ে হাসপাতালের জেনারেল কামরায় পড়ে আছেন পিতা রাজু দত্ত।। সোমবার সকালে বিশ্রামগঞ্জ ইটভাট্টা নিজ বাড়িতে দাঁড়িয়ে ছেলেটির মা প্রমিলা দত্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ছেলের চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করেছেন। তাদের একটি মাত্র সন্তান।