Home BREAKING NEWS মৃত বাবার সরকারি চাকরি ও ১০ কোটির সম্পত্তির লোভ! জয়পুরে ‘সুপারি’ দিয়ে মাকে খুন করাল কন্যা

মৃত বাবার সরকারি চাকরি ও ১০ কোটির সম্পত্তির লোভ! জয়পুরে ‘সুপারি’ দিয়ে মাকে খুন করাল কন্যা

by News On Time Tripura
0 comment

রাজস্থান:

বাবর মৃত্যুর পর বাবার চাকরি এবং সাথে ১০ কোটি টাকার সম্পত্তির লোভে মাকে খুন করল মেয়ে। অভিযুক্ত কন্যার নাম আয়ুষি শর্মা। ঘটনা জয়পুরের এয়ারপোর্ট কলোনিতে। আয়ুষির বাবা বিজয় শর্মা সরকারি চাকরি করতেন। বছরখানেক আগে তাঁর মৃত্যু হয়। বিজয়ের মৃত্যুর পর তাঁর স্ত্রী নীরজ শর্মা সেই চাকরি পান। কিন্তু বাবার সেই চাকরিটা করতে চেয়েছিলেন আয়ুষি। ভেবেছিলেন, তাঁকেই এই চাকরির প্রস্তাব দেবেন মা নীরজ। কিন্তু সেটা না হওয়ায় আয়ুষির মনে একটা আক্রোশ জন্ম নেয়। পরে সেই ক্ষোভের কারণে ভাড়াটিয়া খুনি দিয়ে মাকে খুন করে তারই মেয়ে। চাঞ্চল্যকর এই ঘটনার পর পুলিশি তদন্তে বেরিয়ে আসে আসল তথ্য। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মেয়েকে।

You may also like