
অযোধ্যা:
রাম মন্দিরের দান থেকে চুরির মামলায় গ্রেপ্তারপ্রাক্তন ব্যাঙ্ককর্মী, ট্রাস্টের হিসাবরক্ষক, গাড়িচালক! অযোধ্যার রামমন্দির থেকে প্রণামী চুরিতে গ্রেফতার হয়েছে আরও অনেকে। তাঁরা সকলেই অযোধ্যার রামমন্দিরে দান হিসেবে পাওয়া নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী গণনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল। ভক্তদের দেওয়া প্রণামীর কোটি কোটি টাকার নগদ ও সোনা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার আট অভিযুক্তের বিস্তারিত পরিচয় সামনে আসতে শুরু করেছে।এফআইআর দায়ের করে রাতেই আট অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এঁদের মধ্যে রয়েছেন, রামশঙ্কর যাদব ওরফে টিন্নু, লবকুশ মিশ্র, অনুকল্প মিশ্র, অবিনাশ শুক্ল, মণীশকুমার যাদব, করুণেশ পাণ্ডে, রমাশঙ্কর মিশ্র এবং সুভাষ শ্রীবাস্তব। তাঁদের কয়েক জনের ঠিকানা থেকে ‘হিসাব-বহির্ভূত’ ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।কিন্তু অন্য দিকে রামমন্দিরে প্রণামী চুরিকাণ্ডে চুনোপুঁটিদের ফাঁসিয়ে দিয়ে রাঘব বোয়ালদের বাঁচানোর চেষ্টা চলছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে, কংগ্রেস, উদ্ধবসেনা, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি।
