Home BREAKING NEWS কলেজ হোস্টেলে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তার মন্ত্রীর ভাইপো..!

কলেজ হোস্টেলে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তার মন্ত্রীর ভাইপো..!

by News On Time Tripura
0 comment
এআই প্রতিকী ছবি

উড়িষ্যা:

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওডিশার পরিবহণ মন্ত্রী বিভূতিভূষণ জেনার ভাইপোর বিরুদ্ধে। কলেজের হস্টেলের একটি ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গত শনিবারের এই ঘটনার পর রবিবার গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বজিৎ জেনা (২৪)। মৃত ছাত্রীর কাকা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে বিশ্বজিতকে গ্রেপ্তারের পরে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রী ওডিশার গঞ্জাম জেলার বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজের BCA বিভাগে পড়তেন। তিনি কলেজের হস্টেলে তাঁর বোন এবং তিন সহপাঠীর সঙ্গে থাকতেন। এই একই কলেজের পড়ুয়া ছিলেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রী এবং অভিযুক্ত বন্ধু ছিলেন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

You may also like