Home BREAKING NEWS রাহুল, প্রিয়াঙ্কা ছাড়া সোনিয়া গান্ধীর তৃতীয় সন্তানটি কে..?

রাহুল, প্রিয়াঙ্কা ছাড়া সোনিয়া গান্ধীর তৃতীয় সন্তানটি কে..?

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: অ্যা জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)-এ জীবনের এক অত্যন্ত আবেগঘন এবং অজানা ব্যক্তিগত ট্র্যাজেডির কথা প্রকাশ করেছেন।

​রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর জন্মের আগে সোনিয়া গান্ধী ও রাজীব গান্ধীর প্রথম একটি পুত্রসন্তান হয়েছিল, যা এতদিন লোকচক্ষুর আড়ালেই ছিল। ঘটনাটি নিয়ে বইতে তিনি যে বিবরণ দিয়েছেন:

  • ​১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে সোনিয়া গান্ধীর প্রথম গর্ভধারণের খবর জানতে পেরে গান্ধ পরিবার আনন্দে মেতে ওঠে। শাশুড়ি ইন্দিরা গান্ধীও এই খবরে উচ্ছ্বসিত ছিলেন।
  • ​১৯৬৯ সালের ১৮ জানুয়ারি নির্ধারিত সময়ের প্রায় দু’মাস আগেই সোনিয়া গান্ধী এক পুত্রসন্তানের জন্ম দেন।
  • সোনিয়া গান্ধী স্মৃতিচারণ করে লিখেছেন, শিশুটির মাথায় ছিল ঘন কালো চুল এবং তার আঙুলগুলো ছিল লম্বা ও সরু। ইনকিউবেটরে রাখা সেই সদ্যজাতকে দেখে সোনিয়া এবং রাজীব দুজনেই আবেগপ্লুত হয়ে পড়েছিলেন।
  • ​জন্মের পরপরই ডাক্তাররা রাজীব গান্ধীকে সতর্ক করেছিলেন যে শিশুটির বাঁচার সম্ভাবনা কম। অবশেষে ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
  • ​সোনিয়া লিখেছেন, এই খবরে তিনি এবং রাজীব গান্ধী দুজনেই গভীরভাবে ভেঙে পড়েছিলেন। তিনি কান্নায় ভেঙে পড়লে কঠোর মানসিকতায় বেড়ে ওঠা রাজীব গান্ধীও নিজের কান্না ধরে রাখতে পারেননি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খবর পেয়ে সাথে সাথে তাঁর সফর সংক্ষিপ্ত করে হাসপাতালে ফিরে আসেন।
  • ​কবর দেওয়ার স্থান: শিশুটির শেষকৃত্য কোথায় করা হবে তা নিয়ে দ্বিধা তৈরি হয়েছিল। পরবর্তীতে মেহরৌলিতে ফিরোজ গান্ধীর যে ফার্ম হাউস ছিল, সেখানেই শিশুটিকে সমাহিত করা হয়।
  • ​সোনিয়া জানিয়েছেন, এরপর বহু বছর ধরে যখনই তাঁরা সেই মেহরৌলির ফার্ম হাউসে যেতেন, থামতেন এবং শিশুটির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন।

You may also like