Home BREAKING NEWS পেট্রোল পাম্প থেকে সবাই পেট্রোল-ডিজেল ক্রয় করতে পারবে না..!

পেট্রোল পাম্প থেকে সবাই পেট্রোল-ডিজেল ক্রয় করতে পারবে না..!

by News On Time Tripura
0 comment
Oplus_16908288

ডেস্ক রিপোর্টঃ

দেশজুড়ে পেট্রোল ডিজেলের স্বল্পতা ঘিরে আরও এক নির্দেশ কেন্দ্র সরকারের। পেট্রোল পাম্প থেকে আর সবাইকে পেট্রোল-ডিজেল দেওয়া হবে না। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল কেন্দ্র সরকার। শিল্প ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং বড় কোনও সংস্থার ব্যবহারের জন্য পেট্রল বা ডিজেল আর পেট্রল পাম্প থেকে কেনা যাবে না। পেট্রোল পাম্প থেকে শুধুমাত্র সাধারণ গ্রাহকরাই জ্বালানি তেল কিনতে পারবেন। বৃহস্পতিবার এক নির্দেশিকায় জানিয়েছে মোদি সরকার। সাধারণ পেট্রোল পাম্পগুলি মূলত খুচরো ক্রেতাদের জন্য। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় খুচরো গ্রাহকদের ছাড়িয়ে অনেক ব্যবসায়ী, কল-কারখানার ব্যবহারের জন্য বা বড় কোনও সংস্থার ব্যবহারের জন্য পেট্রল পাম্প থেকেই তেল নেওয়া হচ্ছে। এই সমস্যাটা মূলত হয় ডিজেলের ক্ষেত্রে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, এভাবে আর পম্প থেকে তেল কিনতে পারবে না ওই ব্যবসায়ীরা। তাদের তেল কিনতে হবে সরাসরি রাষ্ট্রায়ত্ত সংস্থার পাইকারি তেল বিক্রয় কেন্দ্র থেকে।

You may also like