Home BREAKING NEWS কল্যাণপুরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে চুরের হানা, বহু মালামাল নষ্ট, তদন্তে পুলিশ

কল্যাণপুরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে চুরের হানা, বহু মালামাল নষ্ট, তদন্তে পুলিশ

by News On Time Tripura
0 comment
কল্যাণপুর

কল্যাণপুরঃ উপ-স্বাস্থ্য কেন্দ্রে চোরের হানা, মালামাল নষ্ট। ঘটনা কল্যাণপুর থানা এলাকার অমরকলোনি এলাকায় অবস্থিত পূর্ব কল্যাণপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। শুক্রবার সকালে এই উপস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার শিল্পী সরকার এসে দেখেন সেন্টারের একটি জায়গাতে রডের জানালা ভেঙ্গে কে বা কারা ভেতরে প্রবেশ করে উপ-স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন মালামাল নষ্ট করে। এমনকি সেন্টারের বিভিন্ন তথ্য নতিবদ্ধ থাকে একটি দামি ট্যাব মোবাইলে,এই ট্যাব মোবাইল টিও ভেঙে দেয় চোরের দল। উপ-স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলে। এ কেমন কান্ড। এমন ঘটনা কল্যাণপুরে আগে কখনো ঘটেনি। ঘটনায় সবাই হতবাক হয়ে পড়েন। উপস্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমান অমরকলোনি এলাকার সাধারণ অংশের মানুষজন এবং ঘটনা প্রত্যক্ষ করেন। খবর পেয়ে ছুটে যায় কল্যানপুর থানার পুলিশ। এসআই দিব্যজ্যোতি মজুমদার তদন্তে নামে। উপস্বাস্থ্য কেন্দ্রে এমন ঘটনা স্বাস্থ্য দফতরের আধিকারিক কে জানানো হয়। সাংবাদিকদের ক্যামেরার সামনে ঘটনার বিবরণ জানান অমরকনি উপস্থিতি কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার শিল্পী সরকার। রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় সংশ্লিষ্ট এলাকায়।

You may also like