Home BREAKING NEWS মাদক খাইয়ে গৃহবধূর উপর পাশবিক লালসা মেটানোর অভিযোগ দুই বিজেপি নেতার বিরুদ্ধে

মাদক খাইয়ে গৃহবধূর উপর পাশবিক লালসা মেটানোর অভিযোগ দুই বিজেপি নেতার বিরুদ্ধে

by News On Time Tripura
0 comment

সাব্রুম:

সাব্রুম থানার অধীনে পূর্ব-লুধূয়া এডিসি ভিলেজের অন্তর্গত নতুন পাড়ার ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে এলাকা সহ পুরো মহকুমা জুড়ে ছিঃ ছিঃ রব উঠেছে। কালী পুজার রাতে সাব্রুমের পূর্ব-লুধুয়া এলাকায় দুই স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচৈতন্য করে পাশবিক ভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। দুই বিজেপি নেতারা হল ৪০ সাব্রুম মন্ডলের জনজাতী মোর্চার একনিষ্ঠ সদস্য এরা হলেন দশহ ত্রিপুরা ওরফে সনদ ত্রিপুরা ও সুবল ত্রিপুরা। ঐ বাঙালী গৃহবধু রমণীটি লোকলজ্জা ও চরম মানসিক অপমানে দিশেহারা হয়ে ওই গৃহবধূ নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আগরতলার জিবি হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই বর্বরোচিত ঘটনায় গোটা রাজ্যে তীব্র রাজনৈতিক ও সামাজিক ঝড় উঠেছে। জিবি হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণাকাতর নির্যাতিতা গণমাধ্যমকে জানান,গত ৮-ই নভেম্বর রাতে একটি চক্রান্তের মাধ্যমে তাঁকে ও তাঁর স্বামীকে সুবল ত্রিপুরার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জোর করে দুজনকে নেশাজাতীয় পানীয় খাইয়ে অচৈতন্য করা হয়। স্বামী বেহুঁশ থাকাকালীন সুবল ত্রিপুরা ও দশহ ত্রিপুরা ওরফে সনদ ত্রিপুরা নামের দুই ব্যক্তি তাঁর ওপর এই পাশবিক অত্যাচার চালান। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান তাঁর পরনের কাপড় ও অলংকার খোয়া গেছে। ভোরবেলায় বাড়ী ফিরে স্বামী রবীন্দ্র দেবনাথকে সমস্ত ঘটনা জানান। কলঙ্কজনক অধ্যায় থেকে রক্ষা পেতে মানসিক অবসাদ আর সমাজের ভয়ে ওই গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
সাব্রুম ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আগরতলায় স্থানান্তর করা হয়। আজ সদর আগরতলা জিবি হাসপাতালের বিছানা থেকেই নির্যাতিতা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো আর্জি জানিয়েছেন। শাসক দলের যুক্ত থাকার অভিযোগে ঐ দশহ ত্রিপুরা এলাকার তীর-জুয়া,ঝান্ডী-মুন্ডার মাস্টার এবং গত কয়েক মাস আগে তার স্ত্রীর সামাজিক মাধ্যমে বিভিন্ন স্বীকারোক্তি দিয়ে অভিযোগ করেন দশহ (সনদ) এক নাবালিকা মেয়ের সাথেও নাকি এ ধরনের কর্মকাণ্ড সংগঠিত করেছে । এখন দেখার বিষয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে যে তীব্র সংশয় ও ক্ষোভ দানা বাঁধছে তার কতটা অবসান ঘটাতে পারে প্রশাসন । অপরাধীদের রাজনৈতিক পরিচয় আড়াল না করে কঠোর আইনের আওতায় আনা হবে কি না, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।

You may also like