Home BREAKING NEWS “মোদী কহি নেহি জায়েগা..!” গানের তালে নাচলেন বিজেপির নেতা কর্মীরা

“মোদী কহি নেহি জায়েগা..!” গানের তালে নাচলেন বিজেপির নেতা কর্মীরা

by News On Time Tripura
0 comment

আগরতলা:

“মোদী কহি নেহি জায়েগা” – গানের তালে নাচলো বিজেপির নেতা কর্মীরা। শুক্রবারের ইন্ডিয়া ব্লকের গণতন্ত্র বাঁচাও আন্দোলনের ঠিক পরের দিন শনিবার বিজেপির পক্ষ থেকে একই দাবিতে বিশাল মিছিলের আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে হয় সমাবেশ। তারপর শহর পরিক্রমা করে বিজেপির তাবড় তাবড় নেতৃত্ব । “গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হাটাও” এই স্লোগানে একত্রিত হয় মানিক-বিপ্লব-প্রতিমা। শহর জুড়ে একটাই গান মোদী কহি নেহি জায়েগা। সম্প্রতি কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মোল্লিকার্জুন খর্গে কর্তৃক করা সেই বিতর্কিত মন্তব্য “মোদী কা বাপ ভি জায়েগা” এর বদলে বিজেপির নতুন গান মোদী কহি নেহি জায়েগা। আর সেই গানের তালে নেচেছেন বিজেপি প্রদেশ সভাপতি থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা। এমনকি আধুনিক নাচের ছন্দে দেখা গেছে প্রদেশ বিজেপি প্রভারীকে। মঞ্চ থেকে একদিকে বিপ্লব কুমার দেব রাহুল গান্ধীর পদবী নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী কর্মীদের ভেতরের জেদ ( গুস্সা) বাঁচিয়ে রাখার আহ্বান করেছেন। তবে একই সাথে শাসক বিরোধীর গণতন্ত্র বাঁচানোর আন্দোলনে সাধারণ মানুষ কৌতূহলে রয়েছে, আদতে গণতন্ত্র নষ্ট করছে কে..?

You may also like