
ডেস্ক রিপোর্টঃ
এখন থেকে শুধু মহিলাদের জন্য নয় পুরুষদের জন্যও এসে গেল ‘কনট্রাসেপটিভ পিল’। এবার আর কন্ডোম নয়, পুরুষের জন্যও আসছে জন্মনিয়ন্ত্রক বড়ি। একটি ট্যাবলেট খেলেই টানা ৭-৮ ঘণ্টার জন্য শুক্রাণুর গতি রোধ করা যাবে বলে দাবি করেছেন গবেষকেরা। কিন্তু তাতে পুরুষত্বের কোনও ক্ষতি হবে না বলেও দাবি। ওষুধের প্রভাব চলে গেলে আবার স্বাভাবিক নিয়মেই শুক্রাণু ক্ষরণ হবে।যৌনমিলনের ৩০ মিনিট আগে তা সেবন করতে হবে। আমেরিকার গবেষণামূলক সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ এর অনুমোদন পাওয়ার পরে ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগ চলছে মানুষের শরীরে। বলা হচ্ছে ৯০ শতাংশ সফল বলে দাবি করা হচ্ছে।
