
আগরতলা:
পুরসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, আজ থেকেই আদর্শ আচরণবিধি লাগু
অবশেষে ত্রিপুরায় পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আজ, ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য নির্বাচন কমিশনার
নির্বাচনের পূর্ণাঙ্গ সূচি একনজরে:
- মনোনয়ন জমার শেষ তারিখ: ৬ নভেম্বর, ২০২৬
- মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৭ নভেম্বর, ২০২৬
- প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ: ১০ নভেম্বর, ২০২৬
- ভোটগ্রহণ: ২৭ নভেম্বর, ২০২৬ (সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)
- পুনঃভোট (যদি প্রয়োজন হয়): ৩০ নভেম্বর, ২০২৬
- ভোট গণনা: ২ ডিসেম্বর, ২০২৬ (সকাল ৮টা থেকে)
- নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন: ৪ ডিসেম্বর, ২০২৬ এর মধ্যে
আজ থেকেই আদর্শ আচরণবিধি লাগু:
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথেই আজ থেকেই শহরাঞ্চলে অর্থাৎ আরবান লোকাল বডি এলাকায় মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। এই বিধি সমস্ত রাজনৈতিক দল, প্রার্থী, সরকারি আধিকারিক এবং রাজ্য সরকারের জন্য প্রযোজ্য হবে।
কমিশনের তরফে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
