
ডেস্ক রিপোর্টঃ
ভারতীয় দিকনির্ণয়কারী ব্যবস্থা ‘নাভিক’-কে শক্তিশালী করতে এই স্যাটেলাইটের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। সফল উৎক্ষেপণের পর শনিবার ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে জিয়োসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিক্ল বা জিএসএলভি রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে দিকনির্ণয়কারী অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ এনভিএস-০৩। ভারতীয় দিকনির্ণয়কারী ব্যবস্থা ‘নাভিক’ (নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন)-কে শক্তিশালী করতে এই স্যাটেলাইটের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশাবাদী ইসরোর বিজ্ঞানীরা। স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর শনিবার সকালে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
