
আগরতলা:
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলায় ‘রাষ্ট্রীয় একতা দিবস’, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ৩১ অক্টোবর দেশজুড়ে পালিত হচ্ছে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ (Rashtriya Ekta Diwas)। এই উপলক্ষে ত্রিপুরা পুলিশের উদ্যোগে আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইনে আয়োজন করা হয়েছে বিশেষ শপথ গ্রহণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা রাজ্য মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশের মহা নির্দেশক জি এস রাও । সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী স্মরণ করার পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি ও অখণ্ডতা বজায় রাখার শপথ গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত পুলিশ আধিকারিক, কর্মী এবং অন্যান্য অতিথিরা।
ভারতের স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে অখণ্ড ভারত গঠনে সর্দার বল্লভভাই প্যাটেলের গুরুত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয়। তাঁর সেই অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই প্রতি বছর ৩১ অক্টোবর পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস।
