Home BREAKING NEWS অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর খুন, ৫ দিন পর দেহ মিলল নদীর ধারে

অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর খুন, ৫ দিন পর দেহ মিলল নদীর ধারে

by News On Time Tripura
0 comment

গৌহাটিঃ

অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে।

খুনের পর দেহ ছুড়ে ফেলে দেয় নদীতে। নৃশংস ঘটনাটি ঘটেছে অসমের কামরূপ জেলায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অসম পুলিশ সূত্রে খবর, গত সোমবার ১৬ বছরের ওই ছাত্রী ফোনে রিচার্জ করতে বাইরে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। বহু খোঁজাখুঁজির পর গত শুক্রবার ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় সোনাপুরের দিগারু নদী থেকে। পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের পরেই গ্রামবাসীরা থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তের চরম শাস্তির দাবি জানান সকলে। 

সদ্য অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণ করে খুনের অপরাধের কথা স্বীকার করেছে সে। 

You may also like