Home BREAKING NEWS ঝড়ে দুলছিল মেসির মূর্তি, তাই তড়িঘড়ি সরিয়ে নিলো পূর্ত দপ্তর..!

ঝড়ে দুলছিল মেসির মূর্তি, তাই তড়িঘড়ি সরিয়ে নিলো পূর্ত দপ্তর..!

by News On Time Tripura
0 comment

কলকাতা:

দিন কয়েক আগে লেকটাউন থানায় খবর যায়, ঝড়ের প্রকোপে মেসির মূর্তি দুলছে। পথচলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি দেখে খবর দেন লেকটাউন থানায়। পুলিশ খবর দেয় পূর্ত দফতরে। পরে পুলিশ এবং পূর্ত দফতরের কর্মীরা লেকটাউনে গিয়ে ওই মূর্তি খতিয়ে দেখেন। পূর্ত দফতরের অফিসারের দাবি, মূর্তির ‘ফাউন্ডেশন বোল্ট’-এ গোলমাল রয়েছে। যেকোন সময় পড়ে যেতে পারে। তাই তড়িঘড়ি সরিয়ে নেওয়া হয় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি। সূত্রের খবর মেসির মূর্তির নতুন ঠিকানা হতে পারে রবীন্দ্র সরোবর বা ইকো পার্ক।

You may also like