
দিল্লী:
৬ জুন ভারতে ফিরছেন ‘ককরোচ’ দলের প্রতিষ্ঠাতা, নিট কেলেঙ্কারির প্রতিবাদে নামবেন দিল্লির রাজপথে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামার হুশিয়ারি। দেশে ফিরছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিট-ইউজি-তে প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তরমন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতেই তাঁর ভারতে প্রত্যাবর্তন। আগামী ৬ জুন এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
