
আগরতলা:
রবিবার ২৬/০৪/২৬ ইং আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাপি রায়। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে হয় আলোচনা। সর্বসম্মতিক্রমে এদিনের সভাতে সিদ্ধান্ত হয় সংগঠনের তরফে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরে এক দাবীসনদ পেশ করা হবে। পাশাপাশি রাজ্যে যে সমস্ত নতুন ওয়েব মিডিয়া রয়েছে উনাদের সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সদস্য পদ গ্রহণ করার ক্ষেত্রে সংগঠনের সহ-সম্পাদক দ্বীপজীত আচার্যের সাথে যোগাযোগ করার আহ্বান করা হচ্ছে (7005856962)।
