
কেরালাঃ ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে মোট ৮০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম এলাকায়। শনিবার আদালতের এই নির্দেশের কথা জানা গিয়েছে। ধৃত যুবকের সাজা ঘোষণা করেছে মঞ্জেরির পকসো আদালত। অভিযুক্তের নাম নওফাল। তিনি কেরলের কথাকাঞ্চেরি গ্রামের বাসিন্দা। ভারতীয় দণ্ডবিধির ৪৪৯, ৩৬৬, ৩৭৬ (এবি), ৩৭৬ (২) (এন) ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছিল।কারাদণ্ডের সাজার পাশাপাশি যুবককে ৩ লক্ষ টাকা জরিমানা দিতেও নির্দেশ দিয়েছেন বিশেষ পকসো আদালতের বিচারক কে রাজেশ।
- বিভিন্ন দাবি নিয়ে সরব ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম
- ভেজাল দুধ খেয়ে মৃত্যু ১৩ জনের, গ্রামে গেল চিকিৎসকদের বিশেষ টিম
- বিড়লার পর এবার জ্ঞানেশের অপসারণ চেয়ে নোটিস : স্বাক্ষর ১৯৩ সাংসদের
- ভারত থেকে আরও জ্বালানি তেল চাইছে বাংলাদেশ..! চুক্তি বহির্ভূত আমদানির জন্য দিল্লিকে চিঠি.!
- যুদ্ধের মধ্যে ইরানের হরমুজ প্রণালী থেকে তেল নিয়ে ভারত পৌঁছল জাহাজ

কিশোরীর বাড়িতে জোর করে ঢুকে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। এর পর কিশোরীকে বেশ কয়েক বার যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ২০২১ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই ঘটনা ঘটে। পরে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তার পরই পাকড়াও করা হয় যুবককে।
