
সাব্রুম:
রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির ব্যবসা। এতে প্রতারিত হচ্ছেন অনেকে। চুরির গাড়ি সহ নকল কাগজপত্রে গাড়ি বিক্রির অভিযোগ রয়েছে।
নকল কাগজ তৈরি করে গাড়ি বিক্রির অভিযোগ, আদালতের রায়ে ৯ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা। সাব্রুম মহকুমার রমেন্দ্রনগর এলাকার বাসিন্দা সুমন নাথের বিরুদ্ধে নকল কাগজপত্র তৈরি করে গাড়ি বিক্রির অভিযোগ ওঠে। জানা যায়, ২০০০ সালে বিধান দে-র কাছে TR081880 নম্বরের গাড়ি বিক্রি করা হয়েছে বলে সাব্রুমের নটারি থেকে একটি নকল নথি তৈরি করা হয়েছিল ।পরবর্তীতে পুলিশি তদন্তে বিধান দে গাড়িটি কেনেননি বলে দাবি করেন। তদন্ত শেষে সুমন নাথের বিরুদ্ধে মামলা ও চার্জশিট দাখিল করা হয়। এবং বিধান দের পক্ষে উকিল হিসেবে লড়াই করেন আপন দত্ত। তবে বিচার প্রক্রিয়া শেষে বিধান দে-র দায়ের করা মামলাতে গত ১৩ তারিখ রায় ঘোষণা হয় এবং বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়।আদালতের নির্দেশে চারটি ধারায় মোট ৯ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

