Home BREAKING NEWS উৎসব-অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান ? শরীর ডিটক্স করতে নিতে পারেন এই পানীয়গুলি..!

উৎসব-অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান ? শরীর ডিটক্স করতে নিতে পারেন এই পানীয়গুলি..!

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

উৎসব কিংবা প্রিয়জনদের সাথে অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানের ফলে দুশ্চিন্তায় ভুগছেন। শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তবে শরীরকে ডিটক্স করতে রইল কিছু পানীয়ের রেসিপি।

১. আমলকি, শশা, ধনেপাতা এবং পুদিনার জুস খালি পেটে একবার খেয়ে নিন। সপ্তাহখানেক খেলেই উপকার পাবেন।

২. গাজর, কমলালেবু, পাতিলেবু, আদা এবং পুদিনা পাতা একসাথে নিয়ে জুস তৈরি করে পান করুন। উপকার পাবেন।

৩. ডাবের জল, শশা, পুদিনা, গ্রিন আপেল, লেবু এবং তুলসি বীজ দিয়েও পানীয় তৈরি করে পান করতে পারেন।

৪. টমেটো, কমলালেবু, লাল বেলপেপার, গাজর এবং পার্সলে পাতা একসাথে করে কুচি কুচি করে কেটে জুস তৈরি করে দিন একবার পান করুন।

৫. বেদানা, ব্লু বেরি, কালোজাম, আঙুর এবং বিট দিয়ে পানীয় তৈরি করে পান করুন ।এটি আপনার হজম শক্তিকে বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্যের দুর হবে।

You may also like