
কলকাতা:
পশ্চিমবঙ্গের সাথে রাজ্য তৃণমূলও প্রায় শেষের পথে। এরাজ্যের প্রভারী তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন বিজেপিতে। তিনি এই রাজ্যের অধিকাংশ তৃণমূল নেতাদের ভরসা ছিলেন। তিনি বিজেপিতে যোগ দিয়ে এরাজ্যের নেতাদেরকেও কি সেই পথে টেনে নেবেন, তা অবশ্য ভবিষ্যতই বলবে। তবে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইককে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী করল বিজেপি। বৃহস্পতিবার রাতেই তিন জনের নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির টিকিটে তাঁরা রাজ্যসভার প্রার্থী হচ্ছেন।
