
কলকাতা:
তৃণমূলের জন্মদাতা বাদ পড়লেন তৃণমূল থেকে।দিল থেকেই ‘অপসারিত’ মমতা বন্দ্যোপাধ্যায়! তৃণমূলের দখল নিল বিদ্রোহীরা। এমনটাই দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের। তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা নিউ টাউনের একটি বিলাসবহুল হোটেলে বৈঠক করেন। উপস্থিত ছিলেন তৃণমূলের ৬০ জন বিধায়ক। ছিলেন কলকাতার ৭০ জন প্রাক্তন কাউন্সিলর। আর সেখানেই আনুষ্ঠানিক ভাবে মমতার তৃণমূল থেকে মমতাকে বাদ দিয়ে দলের দখল নিলেন ঋতব্রত গোষ্ঠী। বৈঠকে ৩০ জনের নতুন কমিটি গঠিত হয়। সেই কমিটির নতুন চেয়ারম্যান হলেন হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বেছে নেওয়া হল নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঋতব্রতকে। এছাড়াও, তৃণমূলের আরও দুই বিধায়ক ফিরহাদ এবং রথীন ঘোষকে সহ-সভাপতি করা হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই ফিরহাদ হাকিম, জাভেদ খান-সহ একঝাঁক দলীয় নেতাদের শো-কজ় করল কালীঘাট তৃণমূল। সব মিলিয়ে হারের পর এবার উদ্ধব ঠাকরের মতো নিজ দল বাঁচানোর লড়াইয়ে মমতা।
