
বগাফাঃ
রাজ্যসরকারের উন্নয়ন প্রকল্পে বেকার যুবকদের আর্থিক দিকদিয়ে সাবলম্বী করে গরে তোলার লক্ষ্যে সাবলম্বন লোনের মাধ্যমে অটোর পারমিট বিতরন করা হয়। দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হলঘরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দক্ষিন জেলার ৭০ জন বেকার যুবকদের মধ্যে এই অটোর পারমিট গুলি বিতরন করা হয়। অটোর পারমিট বিতরনের পাশাপাশি সড়ক সুরক্ষার উপর বিশেষ সচেতনাসভা অনুষ্ঠীত করা হয়। কিভাবে ট্রাফিক আইনমেনে চলাযায় তানিয়ে এই আলোচনাসভায় বিস্তারিতভাবে আলোচনা করাহয়। আলোচনা সভা শেষে বেকার যুবকদের হাতে অটোর পারমিট তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলাপরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, জেলার সহ সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, ইন্ড্রাসির স্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট মন্দিরা মজুমদার, ডিস্ট্রিক টেন্সফোর্ট অফিসার সৌমেন দেব, মোটর ভেইকেলস ইনস্পেক্টর শুভজিৎ মজুমদার, জহর রিয়াং সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বেকার যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
