
কেরালাঃ ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে মোট ৮০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম এলাকায়। শনিবার আদালতের এই নির্দেশের কথা জানা গিয়েছে। ধৃত যুবকের সাজা ঘোষণা করেছে মঞ্জেরির পকসো আদালত। অভিযুক্তের নাম নওফাল। তিনি কেরলের কথাকাঞ্চেরি গ্রামের বাসিন্দা। ভারতীয় দণ্ডবিধির ৪৪৯, ৩৬৬, ৩৭৬ (এবি), ৩৭৬ (২) (এন) ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছিল।কারাদণ্ডের সাজার পাশাপাশি যুবককে ৩ লক্ষ টাকা জরিমানা দিতেও নির্দেশ দিয়েছেন বিশেষ পকসো আদালতের বিচারক কে রাজেশ।
- প্রাইজ়মানিতে রেকর্ড গড়লো FIFA, কত টাকা পেলো চ্যাম্পিয়ন এবং রানার্স দল?
- হরমুজ় প্রণালীর এক জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হানায় নিহত এক ভারতীয় নাবিক, আহত আরও ৬ ভারতীয়
- ৩০ দিন হেফাজতে থাকলেই মন্ত্রিত্ব থেকে অপসারণ: কেন্দ্রের বিলে যৌথ কমিটির না
- হাতে মেহেন্দি দিয়ে শেষ চিঠি লিখে দুনিয়া ছাড়ল এক গৃহবধূ
- আগরতলা পুর নিগমের সিভিল হাসপাতালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কিশোরীর বাড়িতে জোর করে ঢুকে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। এর পর কিশোরীকে বেশ কয়েক বার যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ২০২১ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই ঘটনা ঘটে। পরে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তার পরই পাকড়াও করা হয় যুবককে।
