Home BREAKING NEWS ভারত থেকে আরও জ্বালানি তেল চাইছে বাংলাদেশ..! চুক্তি বহির্ভূত আমদানির জন্য দিল্লিকে চিঠি.!

ভারত থেকে আরও জ্বালানি তেল চাইছে বাংলাদেশ..! চুক্তি বহির্ভূত আমদানির জন্য দিল্লিকে চিঠি.!

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্ট:

৫ হাজার টন ডিজেল পাঠানোর পরেও, ভারত থেকে আরো জ্বালানি তেল চায় বাংলাদেশ। সেই অনুরোধে দিল্লিকে চিঠিও লিখেছে ঢাকা। তবে ভারত এখনো কোন জবাব দেয়নি। ইরান আমেরিকা যুদ্ধের কারণে ইতিমধ্যে সমগ্র বিশ্বেই তেল নিয়ে সংশয়ে তৈরি হয়েছে। যদিও ভারত বলেছে তেলের যথেষ্ঠ মজুদ রয়েছে। ভারতের কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল কেনে বাংলাদেশ। ২০১৭ সালের চুক্তি অনুযায়ী, বাংলাদেশে ধাপে ধাপে ১ লক্ষ ২০ হাজার টন ডিজ়েল নুমালিগড় রিফাইনারি লিমিটেডের পাঠানোর কথা। উদ্বেগের মাঝেও পাঁচ হাজার টন ডিজ়েল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মঙ্গলবারই সেই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। তবে ওই পাঁচ হাজার টন ছিল চুক্তির অন্তর্গত। এ বার চুক্তির বাইরেও তেল চাইছে ঢাকা।

You may also like