
ডেস্ক রিপোর্ট:
খাবারেও নিশ্চয়তা নেই। অন্ধ্রপ্রদেশে ভেজাল দুধ খেয়ে মৃত্যু হল ১৩ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অন্তত সাত জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। দুধে ভেজালের ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতরও। গ্রামে আপৎকালীন ভিত্তিতে চিকিৎসা শিবির খুলেছে স্বাস্থ্য দফতর। পাঠানো হয়েছে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল।
