Home ত্রিপুরা সিপিএমকে দেউলিয়া ও কংগ্রেসকে উশৃংখল বললেন মুখ্যমন্ত্রী

সিপিএমকে দেউলিয়া ও কংগ্রেসকে উশৃংখল বললেন মুখ্যমন্ত্রী

by News On Time Tripura
0 comment
কাকড়াবন , ত্রিপুরা

বিশালগড় ঃ সিপিআইএমকে দেওলিয়া এবং কংগ্রেসকে উশৃংখল বললেন মুখ্যমন্ত্রী। এখানেই থেমে নেই তিনি আরও বলেন সিপিআইএম এবং কংগ্রেস দলের কাজই হচ্ছে মিথ্যা অপপ্রচার করা, সন্ত্রাস করা, বিভ্রান্তি ছড়ানো। তাই দিন দিন মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সোমবার বিশালগড় রঘুনাথপুড়ে বিজেপি দলের সিপাহীজলা জেলার মুখ্যকার্যালয়ের উদ্বোধন করতে এসে এমন ভাবেই বিরোধী কংগ্রেস ও সিপিআইএমকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায়, বিজেপি যুব মোর্চার সভাপতি নবাদল বণিক সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, দলীয় কার্যালয় হচ্ছে দলের কার্যকর্তাদের কাছে মন্দির। এই কার্যালয়ের পরিধি শুধুমাত্র দলের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, এই কার্যালয়কে এলাকার সাধারন অংশের মানুষের মধ্যে সার্বজনীন করে দিতে হবে। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন, সিপিআই(এম) এর পুর্ন রূপ হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মিথ্যাবাদী)। নাম না করে বিশালগড়ে বাম বিধায়ক ভানুলাল সাহার কটাক্ষ করে বলেন, বিধায়ক বাবুর কাজই হচ্ছে শান্তির পরিবেশে গোলমাল পাকানো। গোলমাল পাকাতে পাকাতে পুরো দলটাকেই গোলমাইল্লা পার্টি বানিয়ে ফেলেছে। তাছাড়া কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ভাই জয়দেব রায় বর্মনকেও নাম না করে তীব্র ভাষায় আক্রমন করেন। বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, এই জেলা কার্যালয় থেকেই সিপাহীজলা জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে BJP দলের সমস্ত কাজকর্ম পরিচালনা করা হবে। ২০২৩ বিধানসভা নির্বাচনে পুনরায় দলকে ক্ষমতায় এনে শরীরে গেরুয়া আবির মেখেই দলের কর্মীসমর্থকদের ঘরে ফেরার নির্দেশ দেন প্রদেশ সভাপতি। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষনীয়। তবে পাঁচ বছরের মধ্যে সুবিশাল পার্টি অফিস উদ্বোধন সহ যে স্থানে দলীয় কার্যালয়টি গড়ে তোলা হয়েছে তা নিয়েও বিতর্কের আভাস রয়েছে বিশালগড়ে।

You may also like