Home BREAKING NEWS রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের গুলিতে নিহত লস্করের মোস্ট ওয়ান্টেড কমান্ডার লতিফ ভাট

রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের গুলিতে নিহত লস্করের মোস্ট ওয়ান্টেড কমান্ডার লতিফ ভাট

by News On Time Tripura
0 comment

কাশ্মীর:

  • ১১ নভেম্বর কুলগামের মীর বাজার এলাকায় সিআরপিএফ-এর একটি চেকপোস্টে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা, যাতে তিন জন জওয়ান আহত হয়েছিলেন। এই হামলার মূল মাস্টারমাইন্ড ছিল লতিফ ভাট।
  • ​গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরের কুলগামের দেবসার এলাকার জঙ্গলপোরা গ্রামে যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। এলাকা ঘেরাও করার পর লতিফ ভাট স্থানীয় একটি তিন তলা মসজিদে গিয়ে লুকিয়ে পড়ে।
  • মসজিদের পবিত্রতা রক্ষা করতে এবং অপ্রয়োজনীয় রক্তক্ষয় এড়াতে নিরাপত্তা বাহিনী অত্যন্ত সংযমের পরিচয় দেয়। কুলগামের এসএসপি (SSP) এবং রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার ভিডিও কলের মাধ্যমে লতিফ ভাটের সাথে যোগাযোগ করেন এবং তাকে আত্মসমর্পণ করার সুযোগ দেন।
  • ​ কিন্তু সে আত্মসমর্পণের প্রস্তাব সম্পূর্ণ খারিজ করে দেয় এবং ভেতর থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে লাগাতার গুলি চালাতে শুরু করে। এরপর বাধ্য হয়ে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয় এবং উভয়পক্ষের তীব্র লড়াইয়ে এই লস্কর জঙ্গি নিহত হয়।

​দক্ষিণ কাশ্মীরে এই মোস্ট ওয়ান্টেড জঙ্গির নিকেশ হওয়াকে নিরাপত্তা বাহিনীর একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। 

You may also like