Home BREAKING NEWS টিটিএএডিসি এক্সিকিউটিভ সদস্য পদে শপথ নিলেন ৭ জন সদস্য

টিটিএএডিসি এক্সিকিউটিভ সদস্য পদে শপথ নিলেন ৭ জন সদস্য

by News On Time Tripura
0 comment

খুমলুঙ:

খুমুলুঙ-এ এডিসির শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, তিপ্রা মথা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্যরা।

TTAADC-র নতুন ৭ জন Executive Member-এর নাম ঘোষণা, খুমুলুঙে শপথগ্রহণ অনুষ্ঠান।
ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC)-এর নতুন সাতজন Executive Member-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার খুমুলুঙে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন Executive Member হিসেবে শপথ গ্রহণ করেন সাতজন সদস্য।

নতুন Executive Member হিসেবে শপথ গ্রহণ করেন—

১. কমল কলই
২. রাজেশ্বর দেববর্মা
৩. কেনারাম রিয়াং
৪. কংজয় মগ
৫. দেবজিত ত্রিপুরা
৬. হলিউড চাকমা
৭. ডেভিড মুরাসিং।

এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে খুমুলুঙে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, মন্ত্রী বিকাশ দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা।

নতুন সাতজন Executive Member-এর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে TTAADC-র প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো। আগামী দিনে জনজাতি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নে নবনিযুক্ত সদস্যরা কীভাবে ভূমিকা পালন করেন, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত অতিথি ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

You may also like