
সোনামুড়া:
বক্সনগরে বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় ধৃত ১০ জন অভিযুক্তকে মঙ্গলবার আদালতে তোলা হলে অভিযুক্তদের মধ্যে ৭জন পুরুষকে চারদিনের পুলিশ রিমান্ড এবং ৩ জন মহিলা অভিযুক্তদের জেল হাজতের নির্দেশ দেন মাননীয় বিচারক সায়ন্তন রায় (সিভিল জাজ কাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস,সোনামুড়া, সিপাহীজলা জেলা)।
মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি গৌতম গিরি এবং এপিপি চঞ্চল রায় চৌধুরী। মামলার তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে এসআই জগবন্ধু দেবনাথকে। তবে বিএসএফ এর তরফ থেকে ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ দশ জনকেই আটক করতে সক্ষম হয়। বাকিদের তল্লাশি চলছে। তবে স্থানীয় সূত্রে খবর অনেকেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গা ঢাকা দিয়েছে।
