
বিশ্রামগঞ্জ:
ব্যাঙ্গালোর এ কাজে গিয়ে নিখোঁজ বিশ্রামগঞ্জ নলজলা এলাকার ইব্রাহিম হোসেন (রোবেল)। সে দুই সন্তানের পিতা। বিগত ১৫ দিন ধরে তার ফোন সুইচ অফ। প্রতিদিন তার বাবা তপন মিয়া, মা রঞ্জনা বেগম এবং স্ত্রী রুসনা বেগম তাকে ফোন করে যাচ্ছেন। কিন্তু তার ফোন সুইচ অফ। বাড়ির সঙ্গে কোন যোগাযোগ হচ্ছে না। তার দুটি ছোট ছোট সন্তান। পাঁচ বছরের আরবান হোসেন এবং দুই বছরের আমান হোসেন বাবার জন্য কান্না করছে। ছেলেকে খুঁজে পেতে রবিবার রাতে বিশ্রামগঞ্জ থানায় এসে জিডি এন্ট্রি করেন তার গর্ভধারিণী মা রঞ্জনা বেগম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ নলজল এলাকায়। সে সাত মাস ধরে ব্যাঙ্গালোরে কাজ করছে। হঠাৎ করে বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সে নিখোঁজ হয়ে যায়। সে সাত মাস ধরে সেখানে কাজ করছে।
