Home BREAKING NEWS “তুমি অধম হলে, আমি উত্তম হইবো না কেনো..?”

“তুমি অধম হলে, আমি উত্তম হইবো না কেনো..?”

by News On Time Tripura
0 comment

আগরতলা:

গণতান্ত্রিক মানসিকতা এবং শিক্ষিত সচেতন মানবিকতার পরিচয় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কমলপুরে মনোনয়ন জমা করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়ে আহত হয়েছেন সিপিএমের তিন কর্মী। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী নিজ দলের কর্মীদের কাছে বিরোধীদের উপর কোনো ধরনের বাধা কিংবা অসংবাধানিক কাজের ক্ষেত্রে নিজেদের সংযত রাখার কড়া বার্তা দিয়েছেন। তারই সাথে তিনি যুক্ত করে বলেন “তারা অধম হলে, আমরা উত্তম হবো না কেন..?”। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে সমাজে গণতান্ত্রিক এবং শান্তি শৃংখলার পক্ষে এক নিবিড় বার্তা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ধারাবাহিক বক্তব্যে তিনি প্রায়শই আইন শৃংখলা মেনে শান্তিপূর্ণ পরিবেশ স্থানের আহ্বান করে আসছেন। তিনি আরও বলেন, বাম আমলে বিরোধীদের দমিয়ে রেখেছিল সিপিএম। কিন্তু এর মানে এই নয়, আমরাও সেই পথে হাঁটবো। একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য অবশ্যই সমাজে ধনাত্মক মানসিকতার বিস্তারে সহায়ক হবে। অধমের সাথে নিজেরাও অধম হলে চলবে না। সমাজকে সঠিক পথে নিয়ে যেতে এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতে শাসক দলের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। আর মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই বার্তাই প্রকাশ পায়।

You may also like