Home BREAKING NEWS দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সফরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সফরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

by News On Time Tripura
0 comment

বিলোনিয়া:

দক্ষিণ ত্রিপুরা জেলা সফরে এসে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।আজ বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে দক্ষিণ ত্রিপুরা জেলার অধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
এর আগে তিনি বনকর উত্তর বিলোনিয়া এলাকায় মুহুরী নদীর নির্মীয়মাণ বাঁধ প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেন। পাশাপাশি বিলোনিয়ার বিকেআই কর্নারে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করেন।পরবর্তীতে শচীন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, দক্ষিণ ত্রিপুরা জেলার বিধায়কগণ, জেলাশাসক, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা আশা প্রকাশ করেন, এই প্রকল্পগুলির বাস্তবায়নের মধ্য দিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়নে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই জেলা সফরকে ঘিরে দক্ষিণ ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে নতুন আশার সঞ্চার হয়েছে।

You may also like